1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধয় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত ছাত্র-জনতার সুচিকিৎসা, পুনর্বাসন এবং সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

আজ মঙ্গলবার ১৪ ই জানুয়ারি দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মো: শরিফুল ইসলাম উপ-পরিচালক, স্থানীয় সরকার গাইবান্ধা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাদের সুচিকিৎসা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্মারকলিপিতে দাবি জানানো হয় যে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসা ব্যয় সরকারকেই বহন করতে হবে। একইসঙ্গে আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান এবং পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না।
স্মারকলিপি প্রদানকালে আন্দোলনকারীরা বলেন, “আমাদের সহযোদ্ধারা জীবন বাজি রেখে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তারা আজও অবহেলিত। এই অবহেলা বৈষম্যকেই আরও তীব্র করবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”
স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
এদিকে আন্দোলনকারীদের এই উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com