1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাজায় ইসরায়েলের হয়ে লড়া তুর্কিদের নাগরিকত্ব প্রত্যাহারে বিল পাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তুরস্কের সংসদ বুধবার সিদ্ধান্ত নিয়েছে, এ যুদ্ধে ইসরায়েলের হয়ে অংশগ্রহণকারী তুর্কি নাগরিকদের নাগরিকত্ব বাতিল ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এ লক্ষ্যে একটি বিল উপস্থাপনের পরপরই পাস হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদন থেকে জানা যায়, জেকেরিয়া ইয়াপিসিওগ্লুর নেতৃত্বাধীন হুদা পার (ফ্রি কজ) পার্টি বিলটি প্রস্তাব করেছিল।

গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, যুদ্ধে প্রায় চার হাজার তুর্কি-ইসরায়েলি নাগরিকের অংশগ্রহণ নির্দেশ করে, তারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গণহত্যামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে।

তিনি জানান, ইসরায়েলি দখলদার সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবা দেওয়া দ্বৈত নাগরিকদের প্রকৃত সংখ্যা আরো বেশি।

তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধে অংশ নেয় এবং তুরস্কে সাধারণভাবে জীবন কাটাতে ফিরে আসে, যেন তারা কিছুই করেনি, তাদের সম্পর্কে আমরা নীরব থাকতে পারি না।’

অন্যদিকে ফ্রি কজ পার্টির সদস্য সেরকান রামানলি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে তুর্কি-ইসরায়েলি দ্বৈত নাগরিকরা ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান ও মানবতার বিরুদ্ধে অপরাধ করে, তাদের নাগরিকত্ব কেড়ে নেয়া উচিত এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। অতএব আমরা এই বিলটি উপস্থাপন করছি।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, আমাদের সক্রিয়ভাবে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু বিচার মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি সংসদে প্রশ্ন রাখেন, ‘আমরা ৯ মাস ধরে অপেক্ষা করছি কেন?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com