1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাজার ‘নিরাপদ অঞ্চলে’ তীব্র হামলা ইসরাইলের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুদ্ধবিরতির তৎপরতার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর রাফার পশ্চিমে আকাশ, স্থল ও সমুদ্রপথে হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্রটির সেনারা। এতে রাতের আঁধারেই বাসিন্দাদের ঘরবাড়ি ও তাঁবু ছেড়ে পালাতে হয়েছে।

বাসিন্দারা বলেন, ইসরাইলি বাহিনী রাফার আরও পশ্চিমে সমুদ্র তীরবর্তী আল-মাওয়াইস এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। মে মাসের শুরুর দিকে রাফায় অভিযান শুরুর পর এই এলাকাকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরাইলি সেনাবাহিনী।

তবে আল-মাওয়াইস এলাকায় হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শুধু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা’ চালিয়েছে।

রাফায় অভিযান শুরুর আগে সেখানে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলি বাহিনীর অভিযানের মুখে রাফা ছেড়ে তারা কিছুটা উত্তরে সরে গিয়ে মধ্য গাজার খান ইউনিস ও দেইর আল-বালাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার দিনের প্রথম দিকেও আল-মাওয়াইসি এলাকায় ইসরাইলি সেনারা আকাশ, ভূমি এবং সমুদ্র পথে বোমাবর্ষণ করে।

জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে বলেছেন, ইসরাইল যে এলাকাকে নিরাপদ অঞ্চল বলে দাবি করছে প্রকৃতপক্ষে সেখানে উদ্বাস্তু গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছুই নেই।

এদিকে ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় আরও ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com