1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যান চালক খাদেমুল ইসলাম বলেন, কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। পথে ৭-৮টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা আমার কাভার্ড ভ্যানের গতিরোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছোড়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে দেয়। এক পর্যায়ে ককটেল ফাটিয়ে ও পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা গ্লাসের আঘাতে আমার হাত কেটে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪ এবং ঢাকা মেট্রো উ- ১১-১৯২১) আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

গাছা থানার ওসি মো. শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com