1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গাজী টায়ার কারখানায় আবার লুটপাট-আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের আগুন দেওয়া হয়েছে। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে ৩ দফা লুটপাট ও আগুনের ঘটনা ঘটলো কারখানাটিতে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৪০-৫০ জন দুর্বৃত্ত গাজী টায়ার কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। এদেরই একটি অংশ কারখানার ভেতরে ওয়েস্টেজ সেকশনে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

কারখানার সিকিউরিটি হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব পাশের কাঁটাতার ভেঙে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। কিছুদিন আগেও এই ভবনে আগুন লেগে কত মানুষ মারা গেল। কিন্তু এরপরও তাদের ভেতরে ভয় নাই। আবারও এই কারখানায় লুটপাট করতে ঢুকে পড়ল। আমরা কয়েকজনকে ধরেছি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়া হয়। এরপর আজ শুক্রবার তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com