1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

গার্মেন্টসে টিকটক ভিডিওকে ঘিরে উত্তেজনা – ঘাতক ম্যানেজার আরিফুল ইসলামের বিরুদ্ধে শ্রমিকদের ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল
ঢাকা-সাভার আশুলিয়ার জামগড়ার একটি গার্মেন্টস কারখানায় টিকটক ভিডিওকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে প্রোডাকশন ম্যানেজার আরিফুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে একের পর এক শ্রমিককে অমানবিকভাবে চাকরিচ্যুত করেছেন।

সূত্র জানায় শ্রমিক রফিকুল ইসলাম (সুইয়িং অপারেটর আইডি ৫৪৮৪) সহকর্মী শিমু আক্তারের প্রকাশিত একটি টিকটক ভিডিওতে মন্তব্য করার পর ভিডিও প্রকাশকারী তরুণী অভিযোগ করেন। কিন্তু কোনো তদন্ত বা যৌক্তিক প্রক্রিয়া ছাড়াই ঘাতক আরিফুল তৎক্ষণাৎ রফিকুলকে চাকরিচ্যুত করেন। এখানেই থেমে থাকেননি। একসঙ্গে ৫২ জন শ্রমিককে নির্দয়ভাবে ছাঁটাই করেন তিনি।

ক্ষুব্ধ শ্রমিকদের বক্তব্য একজনের ব্যক্তিগত অভিযোগকে কেন্দ্র করে ৫২টি পরিবারের জীবিকা ধ্বংস করা অমানবিক ও জঘন্য অপরাধ। একজন নারীর অযৌক্তিক অভিযোগকে হাতিয়ার বানিয়ে আরিফুল পুরো শ্রমিক সমাজকে জিম্মি করেছেন। এর ফলে মা-বাবা ভাই-বোন স্ত্রী-সন্তানসহ শতাধিক মানুষ অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এটি শ্রম আইন ও মানবাধিকারের নগ্ন লঙ্ঘন।

শ্রম অধিকারকর্মীরা বলেন এ ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত কেবল একজন শ্রমিক নয় বরং পুরো গার্মেন্টস শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সুনাম কলঙ্কিত হবে। ঘাতক আরিফুলের এই অনৈতিক কর্মকাণ্ড শিল্পাঞ্চলে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করতে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারগুলোর আর্তনাদ একটি সাধারণ মন্তব্যের কারণে জীবিকা বন্ধ করে দেওয়া হত্যার শামিল। সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের ভাতের থালা লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছেন আরিফুল।

সচেতন মহলের হুঁশিয়ারি ন্যায়বিচার নিশ্চিত না হলে শ্রমিকদের ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়বে। এতে গার্মেন্টসে যে কোনো সময় বিস্ফোরক পরিস্থিতি তৈরি হতে পারে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও ঘাতক আরিফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে শ্রমিকরা আন্দোলনে নামবে।

এখন উত্তপ্ত শ্রমিক সমাজ একবাক্যে বলছে— ঘাতক আরিফুলকে এক ঘণ্টার মধ্যেই গার্মেন্টস থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় এই ক্ষোভ দাবানল হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com