1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গুইমারায় হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ অনেকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেজরসহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা এবং আরও অনেকে আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনাও করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা গুইমারা থেকে আনা হয়েছে, তবে এখনও তাদের পরিচয় শনাক্ত হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, ফলে পুরো এলাকা থমথমে হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com