1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গুগলকে ছাড়িয়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট টিকটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে গুগলকে ছাড়িয়ে গেছে টিকটক। ওয়েব সিকিউরিটি এবং পারফরম্যান্স কোম্পানি ক্লাউডফ্লেয়ারের নতুন তথ্য অনুসারে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কোম্পানিটি জানায়, ক্লাউডফ্লেয়ার রাডার টুল ব্যবহার করে ডেটা ট্র্যাক করে এই তথ্য পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয় এই টুল। সেই বছর ক্লাউডফেয়ারের তালিকায় ৭ম বা ৮ম স্থানে ছিল টিকটক। নিজেদের বর্ষ পর্যালোচনা ব্লগ পোস্টে ক্লাউডফেয়ার লিখে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি একদিনের জন্য শীর্ষস্থানে উঠে আসে টিকটক।

তারা আরও লিখে, “মার্চ এবং মে মাসেও বেশ কিছুদিনের জন্য তালিকার শীর্ষে ছিল টিকটক। কিন্তু ১০ আগস্টের অইর থেকে বেশিরভাগ দিনই শীর্ষে ছিল এই ওয়েবসাইট। এর মাঝে কয়েকদিন গুগল ১ নম্বরে থাকলেও অক্টোবর ও নভেম্বর জুড়ে প্রথমে ছিল টিকটক। বিশেষ করে থ্যাঙ্কসগিভিং (২৫ নভেম্বর) এবং ব্ল্যাক ফ্রাইডে (২৬ নভেম্বর) তে টিকটক ছিল শীর্ষে।”

২০২১ সালে গুগলের পর জনপ্রিয়তার এই তালিকায় যথাক্রমে ছিল- ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, ইউটিউব, টুইটার ও হোয়াটস অ্যাপ। ক্লাউডফ্লেয়ারের সবচেয়ে জনপ্রিয় ডোমেইন হওয়ার পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুককেও ছাড়িয়ে গেছে টিকটক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com