1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যা জানালেন কোহলি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কার সঙ্গে কথা বলেন বিষয়টি জানালেন বিরাট কোহলি। ক্রিকেটাঙ্গন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও অনেক সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এখন নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল সিদ্ধান্তই নেন স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মিলে!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোহলি এমনটাই বলেছেন। সাবেক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বলেন, ‘দেখুন এখন আমি যথেষ্ট সফল। অন্যের কথা বা পরামর্শ অনুযায়ী কাজ করি না। ২০১৮ সালের ইংল্যান্ড সফর পর্যন্ত বিষয়টা অনেকটা তেমনই ছিল। শেষ চার বছরে জীবনে পরিবর্তন হয়েছে। বিশ্বের সর্বত্রই আমি ভালো করছিলাম। যদিও সবকিছুতেই একটা কিন্তু থাকে। আপনি আক্ষরিক অর্থে আপনার জীবন এভাবে চালাতে পারবেন না। আমি শুধু নিজের কাজগুলো করে যাওয়ার চেষ্টা করি। আমি আর আনুশকা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি কী বলল, সেটা নিয়ে একটুও মাথা ঘামাই না।’

স্ত্রীর সঙ্গে আলোচনা না করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন না কোহলি। সেটা ব্যক্তিগত জীবনেই হোক অথবা পারিবারিক জীবনে। কোহলি-আনুশকা দীর্ঘ প্রেম করে বিয়ে করেছিলেন। ক্রিকেট জীবনে অনেক সাফল্য পাওয়া কোহলির কোনো কিছুর জন্যই আক্ষেপ নেই বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com