1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

গুলশান আজাদ মসজিদে দোয়া ও মিলাদ: দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের ঐক্যবদ্ধ উপস্থিতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : রাজধানীর গুলশান আজাদ মসজিদে আজ আয়োজিত দোয়া মাহফিল ও মিলাদে আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোক, শ্রদ্ধা ও নীরব অশ্রুসিক্ত পরিবেশে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আত্মীয়স্বজনসহ উপস্থিত থেকে দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ ও তৃণমূল নেতৃত্বের দৃঢ় উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে দেশনেত্রীর গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতির বিকাশ এবং স্বৈরতন্ত্রবিরোধী আপসহীন সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেতা নন—তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশনেত্রীর আদর্শে অবিচল থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের সংগ্রাম অব্যাহত রাখবে। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com