1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ’এ ভোনোপ্রাজানের ব্যবহার’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে

মোহাম্মদ তারেক সিনিয়র রিপোর্টার|‘পেপটিক আলসার ডিজিজ-এর চিকিৎসায় পিপিআই-এর ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ’এ ভোনোপ্রাজানের ব্যবহার’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
‘পেপটিক আলসার একটি সাধারণ রোগ। এই রোগ নিরাময়ে ভোনোপ্রাজান বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। পেপটিক আলসার ও জার্ড এর চিকিৎসায় সাশ্রয়ী যে কোনও ধরনের নতুন ওষুধ রুগীদের জন্য নিঃসন্দেহে উপকারী হবে এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে এটি বড় ধরনের সফলতা বয়ে আনবে।’
আজ ১৪ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত ‘পেপটিক আলসার ডিজিজ-এর চিকিৎসায় প্রোটন পাম্প ইনহিবিটরের ভূমিকা এবং গ্যাস্ট্রোইসোফিগাল রিফ্লাক্স ডিজিজ’এ ভোনোপ্রাজানের ব্যবহার’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ কথা বলেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। সেমিনারে কী নোট উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ডাক্তার মো. নুরুজ্জামান এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এন্ড হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার স্বপন কুমার সরকার।
সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন স্যার সলিমুল্লাহ কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. হাবিবুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম, বিএসএসএমইউ-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মো. আনোয়ারুল কবীর, স্যার সলিমুল্লাহ কলেজেরে সাবেক অধ্যাপক ডাক্তার স্বপন চন্দ্র ধর, সম্মিলিত সামরিক হাসপাতালের মেজর জেনারেল ডাক্তার মো. রবিউল হোসেন, বিএসএসএমইউ-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাক্তার এম. টি রহমান।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক চঞ্চল কুমার ঘোষ। সেমিনারে সারাদেশের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টগণ অংশগ্রহণ ও মত বিনিময় করেন। সেমিনারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক প্রস্ততকৃত ভোনোপ্রাজান ব্র্যান্ড ‘বাইজার্ড’ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মোস্তফা কামাল পাশা। সেমিনার সঞ্চালনা করেন বিএসএসএমইউ-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার রাজিবুল আলম। ইনসেপ্টার পক্ষ থেকে প্রেজেন্টেশন দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এমএসডি বিভাগের ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারান্নুম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com