1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাটের পর দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকসেবা ক্রমশ সচল হতে শুরু করেছে। তিনটি জায়গায় অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার পর গ্রামীণফোনের এই নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, দুপুর পৌনে ২টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

তিনি জানান, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তিনটি এলাকায় রাস্তা সংস্কার কাজের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এতে নেটওয়ার্ক বিপর্যয় ঘটে।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে এই নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। গ্রামীণফোনের গ্রাহকরা জানান, ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে কোথাও কল করতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com