1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঘুঘু দেখেছেন তৈমুর সাহেব, ফাঁদ দেখেন নাই: নানক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আপনি ঘুঘু দেখেছেন তৈমুর সাহেব। কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেন নাই। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে। আপনি যে আশায় রয়েছেন, সে আশা গুঁড়েবালি হবে।

রোববার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের চাকা সচল রাখতে নারায়ণগঞ্জের মানুষকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নানক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষকে আবার মনোনয়ন দিয়েছেন, তিনি হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। আপনারা আইভীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এই সিদ্ধিরগঞ্জ এলাকার কি অবস্থা ছিল, এই ডিএনডি খালের কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থায় যাচ্ছে আপনারাই ভালো জানেন।

তৈমুরের সমালোচনা করে তিনি বলেন, উনি বিএনপিও না আওয়ামী লীগও না তাহলে আপনি কেডা? আপনি এখন হাতিতে পরিণত হয়েছে। আপনাকে বিএনপি তালাক দিয়েছে। আপনি এখন বলেন, শেখ হাসিনা যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আপনাকে ভোট দিতেন। আপনাকে তো আপনার বিএনপিই ভোট দেবে না। আপনার বিএনপির লোকেরা আপনাকে ত্যাগ করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসির সভাপতিত্বে সভায় আরও ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, এমপি সানজিদা খানম, এমপি কাজী মনিরুল ইসলাম মনু, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com