1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চট্টগ্রামে করোনায় রেকর্ড ১৮ মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন, যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩১০ জন, যা এক দিনের হিসেবে সর্বোচ্চ। শনাক্তের হার প্রায় ৩৮.৬৫ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২০ জুলাই চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়। তার আগে ১৪ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয়েছিল এক হাজার তিন জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৩৩ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭৭ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার দুই জন, সাতকানিয়ায় ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারায় ৬৭ জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীতে ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়িতে ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডের ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের ২৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৮ হাজার ৩২৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৯ হাজার ১৯৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৮ জনের মধ্যে সাত জন নগরের বাসিন্দা। বাকি ১১ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৬১ জন।

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১২ জন। আর এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৪৮ জন। শনাক্তের হার ছিল ৩৮.৫৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com