1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চট্টগ্রাম হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি : প্রতিমন্ত্রী পলক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম নগরীকে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেইসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের আওতায় যে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল প্রতিষ্ঠানে সরাসরি বিদেশি বিনিয়োগ ১ বিলিয়ন ডলারের বেশি আকর্ষন করতে চান এবং তার অর্ধেক চট্টগ্রাম থেকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ‘৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার ২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে চট্টগ্রামের চান্দগাঁও এ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ৫ হাজার স্কয়ার ফিট জায়গা স্টার্ট-আপদের জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে দেওয়ার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, যে সকল স্টার্ট-আপ জায়গা বরাদ্দ পাবে, তারা প্রথম ৬ মাস ফ্রিতে কাজ করার সুযোগ পাবে। পরবর্তীতে পারফরম্যান্স মনিটরিং কমিটির মাধ্যমে যাচাইপূর্বক আরো ৬ মাস ফ্রিতে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

তিনি বলেন, ইপিজেড, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হাই-টেক পার্কে যদি কোন ফ্রিল্যান্সার উদ্যোক্তা হতে পারে তাহলে তারা অন্যদেরও কর্মসংস্থান সুযোগ করে দিতে পারবে। প্রয়োজনে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডেরে পক্ষ থেকে ৫ লাখ থেকে ৫ কোটি পর্যন্ত ইকুয়েটি ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে, এর সবকিছুই নির্ভর করছে রাইট সিলেকশন, রাইট মনিটরিং, রাইট সুপারভিশন ও ইনকিউবেশন এর উপর।

প্রতিমন্ত্রী আরো বলেন, চট্রগ্রাম থেকে কোন মেধাবী, উদ্ভাবনী তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চায়, তাদের যত ধরনের সু্যোগ লাগবে সেটা সরকার, একাডেমিক ও ইন্ডাস্ট্রি একসাথে মিলে তৈরি করবে। বর্তমানে আমাদের আইসিটি খাত থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার রফতানি আয় হচ্ছে এবং ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ খাতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় এবং আরও নতুন ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রামে ইতোমধ্যে তিনটি উপহার দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রথমত ১০০ কোটি টাকা ব্যয়ে চুয়েটে ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ সেন্টার নির্মাণ করা হয়েছে যাতে ১০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে, এছাড়া ২৫ টি স্টার্টআপ কোম্পানিকে ফ্রি স্পেস প্রদান করা হয়েছে।

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি জনাব ওমর হাজ্জাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) এর সভাপতি জনাব মো. আব্দুল্লাহ ফরিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com