1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে ইউজিসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ইউজিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ লক্ষ্যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপন করা হবে।

বৃহস্পতিবার চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পদক্ষেপ নির্ধারণে ভার্চুয়াল মাধ্যমে একটি সভা আহ্বান করে ইউজিসি। সভায় গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ইউজিসি ৯ সদস্যের একটি কমিটি গঠন করে।

কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য অধ্যা পক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাাপক ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাশপক ভিনসেন্ট চ্যাং, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com