1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকার ১৬ আসনের গণমানুষের নেতা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ কিংবা সন্ত্রাসীকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। জিরো টলারেন্স- এই নীতিতেই আমরা অটল।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন দারুল উলুম মাদ্রাসা মসজিদ বাজার কমপ্লেক্সের আওতাধীন মৎস্য আড়ত ও বাজারের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন- কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ আপনাদের ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জোর করে জনগণকে “আওয়ামীকরণ”-এর পথে ঠেলে দিয়েছে। “কিন্তু আমরা সেটা করব না। আমরা জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে বিশ্বাস করি। আপনারা যদি মনে করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে, জিয়া পরিবারকে বিজয়ী করবেন- তাহলে তা আপনাদের অধিকার, আপনাদের সিদ্ধান্ত,” যোগ করেন তিনি।

দেশের উন্নয়ন, মানবসম্পদের গুণগত পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই, দেশের প্রতিটি বাজার হবে চাঁদাবাজ-মুক্ত, সন্ত্রাস-মুক্ত। ব্যবসায়ীরা যেন নিরাপদে, শান্তিতে ও সৎভাবে ব্যবসা করতে পারেন- এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা চাই, আপনারা ক্রেতাদের ভালো মানের পণ্য দেবেন, সহনশীল পরিবেশে ব্যবসা করবেন। এই বাজারগুলোকে আমরা সম্মানজনক, শৃঙ্খলাবদ্ধ ও ন্যায্য বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ও জিয়া পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি বাজার হবে চাঁদাবাজ মুক্ত ও বিশৃঙ্খলামুক্ত- এটাই আমাদের অঙ্গীকার।

আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়ত মালিক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com