1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩০ বার দেখা হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় তাকে অভ্যর্থনা জানান ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও পরিবারের সদস্যরা, কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি, তিতাস, হোমনা এবং মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ২ মাস ৯ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির এই সিনিয়র নেতা।

বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেছেন, আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনসহ দেশবাসী কায়মনোবাক্যে দোয়া করেছেন। পরম দয়ালু আল্লাহর অসীম দয়া এবং সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সবাইকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমি সবার কাছে দোয়া চাই। যাতে আগামী দিনগুলোতে দেশ ও জনগণের স্বার্থরক্ষায় কাজ করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন।

উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন গত ১৭ জুন অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুন সিঙ্গাপুরে যান এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেন। সেখানে তার মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com