1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিরোধীদলীয় নেতা এর আগে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যান। প্রায় পাঁচ মাস সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরেছেন তিনি।

ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ। সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদ টানা পঞ্চমবারের মতো জাতীয় সংসদে রয়েছেন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচিত হন, ২০০১ সালে গাইবান্ধা-৫, ২০০৮ সালে রংপুর-৩ (সদর) আসন থেকে উপ-নির্বাচনে, ২০১৪ ও ২০১৮ সালে ময়মনসিংহ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিগত দশম জাতীয় সংসদেও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। চলতি সংসদের শুরুতে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হন। এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হলে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা মনোনীত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com