1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

চিন্ময়কে নিয়ে শেখ হাসিনার বিবৃতি, যা বললেন রিজভী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সম্প্রতি ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তার হওয়ায় উদ্বিগ্ন হয়ে শেখ হাসিনার স্ট্যাটমেন্টকে কুমিরের কান্না কাঁদছেন বলে অভিহিত করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় রিজভী বলেন, চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বার বার বিবৃতি দিচ্ছে, যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোন বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেয়া হয়েছিলো সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোন বিবৃতি দেয়নি।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর হচ্ছে সেই দিন, যেদিন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। ৭ নভেম্বরের বিপ্লবের ওপর ভিত্তি করেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রাক্তন উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com