1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের বাংলা নববর্ষ ১৪৩২উদযাপন করা হয়েছে।বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,পান্তা ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।এ উৎসবকে ঘিরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে মুক্তমঞ্চে জাতীয় সঙ্গিত ও বৈশাখের গান পরিবেশিত হয়।সঙ্গিত শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে হলরুমে পান্তা ভোজন শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো.আব্দুর রহিম,উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস,মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী,প্রাথমিক শিক্ষা অফিসার মো.কামরুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার,সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন,চিলমারী মহিলা কলেজের উপাধ্যক্ষ ভেলু চন্দ্র,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান প্রমুখ।
এরপর স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।মেলায় স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তাদের তৈরি হাতের কাজ নিয়ে ৫টি স্টল বসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com