1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চীনের ৫৯ প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চীন নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকেই অনুসরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। তিনি হুওয়ায়েসহ চীনের ৫৯টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি প্রায় চূড়ান্ত।

নিষেধাজ্ঞা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চীনের কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে তারা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে। এর আগের আদেশ অনুযায়ী, ৩১টি চীনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা ছিল মার্কিন নাগরিকদের।

হোয়াইট হাউজের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘পরিকল্পনামাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন নিষেধাজ্ঞার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ প্রভাব পড়ে এবং বিশ্ব বাজার সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত হয়।’

হুওয়ায়ে সম্প্রতি জানিয়েছে যে, ২০১৯ সালে প্রতিষ্ঠানটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটির মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সামনের মাসগুলোতে নতুন এই নির্বাহী আদেশের তালিকায় আরো প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হবে বলে আমরা আশা করি।’

এমন সময় এই নিষেধাজ্ঞা জারি করা হলো যখন জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজেদের দেশের ভেতরে অত্যাচারী আচরণ করছে বলেও চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারে তারা।

তিনি বলেন, ‘চীনের প্রতিষ্ঠানের অধিকার আদায় এবং বৈধ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।’

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক শুধু দুই দেশের জন্যই নয়, বাকি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com