1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৪৮ বার দেখা হয়েছে

বুধবার (৩০ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে হুমায়ুন কবির (৪০), জীবননগর পৌর শহরের রাজনগর পাড়ার মৃত নিয়ামত মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৫০) চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশ পাড়ার মিন্টুর স্ত্রী অনিয়া রহমান ওরফে নূরজাহান বেগম (৩৩)।

এছাড়া উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুদ্দীন (৬০), একই উপজেলার লক্ষীপুর গ্রামের আকুল মালিথার ছেলে পীর মোহাম্মদ (৬৫), দামুড়হুদা উপজেলার দশমী পাড়ার মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (৫২), চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা পাড়ার শরবত আলীর স্ত্রী পারুলা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল হক (৬৬) এবং একই উপজেলার যাদবপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে আজিম উদ্দিন (৭০) করোনা উপসর্গ মারা গেছেন। তবে এ দুটি মৃত্যুর খবর স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় মঙ্গলবার নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৩ জন, দামুড়হুদায় ১০ জন, আলমডাঙ্গায় সাতজন এবং জীবননগর উপজেলায় ২৩ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৯ জনে দাঁড়াল। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে সক্রিয় রোগী ১ হাজার ৪৩ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com