1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চুয়েট, কুয়েট, রুয়েটে ভর্তি আবেদন শুরু ১০ মে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গুচ্ছ ভুক্ত তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১০ মে। যা চলবে ২২ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন।

বিশ্ববিদ্যালয়গুলো হলো-চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েট, কুয়েট এবং রুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী ১০ মে সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। আর আগামী ২২ মে রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা অনলাইনে http://103.157.135.35/index.htm ঢুঁ মেরে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি আপলোড হওয়ার পর জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীর মধ্য থেকে আগামী ৩ জুন যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া আগামী ৮ জুলাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com