1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ছাত্রলীগ করা শিক্ষার্থীদের ক্লাস নেবেন না বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ করা শিক্ষার্থীদের ক্লাস না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা।

বুধবার (১৭ জুলাই) উম্মে ফারহানা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বিভাগের কোনও শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনও কমিটির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তারা যেন আমার ক্লাসে না আসেন। অন্য বিভাগে সাধারণত আমি কোর্স নিই না। নিলেও তাদের জন্যও একই কথা প্রযোজ্য হবে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা লোভে পড়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না। এই নৈরাজ্য আর অরাজকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে, অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’

এরই মধ্যে শিক্ষিকার এই ফেসবুক পোস্ট অনেকে শেয়ার দিয়ে প্রশংসা করেছেন। অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন।

এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক উম্মে ফারহানা বলেন, ‘যার যা ইচ্ছে সে যেকোনো দল করুক, তাতে আমার কোনও আপত্তি নেই। আমার সেটা নিয়ে কোনও কথাও বলা উচিত নয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের শিক্ষার্থীরা যে অমানবিক নিষ্ঠুর আচরণ সতীর্থদের সঙ্গে করেছেন, সেজন্য আমি মর্মাহত। তাই ছাত্র হিসেবে তাদের আমি পরিত্যাগ করতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com