1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ছেলে বীরের জন্মদিনে যা বললেন বুবলী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ। তিন পেরিয়ে চার বছরে পা রাখলেন তার ছেলে। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর।

সোমবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিটে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।

বুবলী লেখেন, তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।

সবশেষ নায়িকা লেখেন, তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা। এর পরই জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোটিকন।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দু’টো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com