1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ছোনকা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম মতিয়র রহমানের স্বরণে দোয়া ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী স্কুল ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মতিয়র রহমান (মতি বিএসসি) এর স্বরণে দোয়া ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১ মার্চ) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলার ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মতিয়র রহমানের জৈষ্ঠ্য পুত্র যোগাযোগ মন্ত্রনালয়ের উপ সচিব এ বি এম আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মরহুম মতিয়ার রহমান ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। বিভিন্ন বক্তাগণ মরহুম মতিয়র রহমান (মতি বিএসসি) উদার মনের একজন দক্ষ শিক্ষক  ছিলেন তার বর্ণনা তুলে ধরেন।

মরহুম মতিয়ার রহমানের সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য দেন, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক তালূকদার, সাবেক শিক্ষক আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলহাজ্ব ছোহরাব আলী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, আলা উদ্দিন মন্ডল।

এছাড়া আরও বক্তব্য রাখেন, ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালেয়ের সভাপতি মোঃ ফেরদৌস জামান মুকুল, ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদী খুদা,বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো,বগুড়া জেলা কৃষকলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান জিএম মোস্তফা,ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পলাশ সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিগণ ।

পরে ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের দশ জন ছাত্র ছাত্রীর বার্ষিক বেতনের চেক তুলে দেওয়া হয় এবং একটি দোয়া অনুষ্ঠান করা হয় উক্ত দোয়া অনুষ্ঠানটির মোনাজাত করেন মরহুম শিক্ষক মতিয়র রহমান এর জৈষ্ঠ্য পুত্র যোগাযোগ মন্ত্রনালয়ের উপ সচিব এ বি এম আরিফুর রহমান।

পরে ছোনকা হাইস্কুলের বাগানে দুইটি আম গাছ রোপন করা হয়।

ছোনকা দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ আব্দুস সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com