1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের পাশে আছে আমাদের চিন্তার কিছুই নেই। জনগণকে উদ্ধুব্ধ করে তাদের কাজে লাগাতে হবে। যেভাবে করোনা মোকাবেলা করেছি, ঠিক সেই একইভাবে– এই যুদ্ধের সময় অর্থনীতির যে মন্দা দেখা দিয়েছে— যে ভয়াবহতা দেখা দিয়েছে; এটার থেকেও আমাদের দেশকে মুক্ত করতে হবে’।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন।

বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “চাল, ভোজ্যতেলের বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের মজুদ আছে। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে’।

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও সরকার এ থেকে উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মূল্যস্ফীতির মধ্যে পড়েছে। সেখানে আমরা ছোট দেশ, আমরাও এফেক্টেড হয়েছি’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com