1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জনমত জরিপের ফল: ইসরাইলি পণ্য বয়কট করছে বিশ্ব সম্প্রদায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মানবতাবাদী মানুষ ইসরাইলি পণ্য বয়কট করছেন। সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জনসংযোগ সংস্থা এডেলম্যানের বার্ষিক ‘ট্রাস্ট ব্যারোমিটার’ রিপোর্টের সর্বশেষ সংস্করণে প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে- বিশ্বজুড়ে ফিলিস্তিনিপন্থীরা বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জনগণ ইসরাইলি পণ্য বয়কট করছে। যেসব কোম্পানি গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন দিচ্ছে সেসব কোম্পানির পণ্য বয়কট করা হচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে আরও বলা হয়- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বৃটেন, ভারত, সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের ১৫০০০ ব্যক্তির ওপর এই জরিপ পরিচালনা করা হয়। এর ফলাফলে দেখা গেছে, এসব দেশের জনগণ পশ্চিমা সেইসব কোম্পানির পণ্য বর্জন করছেন যারা গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন দিচ্ছে।

এই বয়কট আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তেল-গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় কয়েকটি আরব দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো।

এরইমধ্যে বয়কট করা পশ্চিমা ব্র্যান্ডগুলোর কর্পোরেট নেতারা ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত কোম্পানিগুলোর বিক্রয় কমার কারণে লাগাতার ক্ষতির জোরালো প্রভাব অনুভব করছেন।

উল্লেখ্য, ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পজিনস্কি চলতি বছরের শুরুতে বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যেমন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে তাদের বিক্রি কমে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com