1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জয়ের আশা জাগিয়েও হেরে গেল টাইগার যুবারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বার দেখা হয়েছে

তবে হার-জিত ছাপিয়ে এ ম্যাচ আলোচনায় ম্যানকাডিং ইস্যুতে। বাংলাদেশ দলের জয়ের জন্য তখন দরকার ৩৪ বলে ২০ রান। হাতে ১ উইকেট। সে সময় আফগান বোলার নাঙ্গেয়ালিয়া খারোটে দলের জয় নিশ্চিত কর‍তে বেছে নিলেন ভিন্ন কৌশল! বল ছোড়ার আগে ক্রিজ ছেড়ে একটু বের হওয়া নন স্ট্রাইক প্রান্তে থাকা মুশফিকুর হাসানকে ম্যানক্যাডিং করন।

এদিন আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানের লক্ষ্য দেয় আফগানরা। টার্গেট টপকাতে নেমে অলআউট হওয়া বাংলাদেশ দলের ইনিংস থামে ১৯১ রানে। এতে ১৯ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ ১-৩ করল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুই দলের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর।

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারীরা। আফগানদের হয়ে ইনিংস শুরু করেন সুলিমান আরবজাই আর বিলাল সায়েদি। উদ্বোধনি জুটিতে ৩৪ রান যোগ করেন দুজন। বিলাল আউট হিন ১২ রান করে। ফিফটির কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করেন সুলিমান। ৪৩ রান করে আউট হন আইচ মোল্লার বলে।

চারে নামা বিলাল আহমেদ অবশ্য ব্যক্তিগত অর্ধশতকের কোটা পূরণ করেন। ৮৮ বলে নিজের ৬০ রানের ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছয়ের মারে। শেষদিকে নানগেয়ালিয়ার অপরাজিত ২৭ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশের হয়ে মহিউদ্দিন তারেক নেন সর্বোচ্চ ২ উইকেট।

২১১ রানের লক্ষ্য টপকাতে নেমে বাংলাদেশের শুরুটাও বেশ ভালো হয়। দুই ওপেনার মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন স্কোর বোর্ডে তোলেন ৫২ রান। তবে ৪ রানের ব্যবধানে ইফতেখার ১৮ ও মফিজুল ২৪ রানে বিদায় নিলে দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে বসে যুব টাইগাররা। খালেদ হাসান ও আব্দুল্লা আল মামুম উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

১৬১ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন তাহজিবুল ইসলাম। শেষদিকে লড়াকু ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে সতীর্থরা সঙ্গ দিতে পারেননি তাকে। তাহজিবুল ৫০ রানে অপরাজিত থাকা অবস্থায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয় ১৯১ রানে। এতে ১৯ রানের জয় পায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com