1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির। আজ সোমবার নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। টি-টোয়েন্টি ২০২৪ সালের আসরে নিজেদের শেষ ম্যাচে অবশ্য বড় একটি জয় পেয়েছে কিউইরা। নিউগিনিকে ৭৮ রানে গুটিয়ে দিয়ে ৪৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল।

ত্রিনিদাদের ব্রায়ান লারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অল্প রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। (২ বলে ০) স্কোরকার্ড চালু হওয়ার আগেই ফিন অ্যালেনের উইকেট হারায় কিউইরা। ১১ বলে ৬ রানের বেশি করতে পারেননি রাচিন রাবিন্দ্রা। লক্ষ্য ছোট ধীরেসুস্থে খেলে সামনের দিকে আগাতে থাকেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। এই জুটিতে আসে ৩১ বলে ৩৪ রান। কনওয়ে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ৩২ বলে ৩৫ রান।

এরপর ড্যারিল মিচেলকে নিয়ে ১৮ বলে ২৫ রানের অপরাজিত জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ১৭ বলে ১৮ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক আর ১২ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন মিচেল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউগিনি। নিউগিনির দলীয় ৩ রানে ওপেনার টনি উরার উইকেট (২ বলে ১) টিম সাউদি। ১৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের (আসাদ ভালা ১৬ বলে ৬) পতন ঘটান লকি ফার্গুসন।

এরপর কিছুটা রয়েসয়ে খেলে ২৫ বলে ১৭ রান করে এলডব্লিউ হন চার্লস আমিনি। তাকে সাজঘরের পথ দেখান ফার্গুসন। মিচেল স্যান্টনারের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ হওয়ার আগে ২৭ বলে ১২ রান করেন সিসি বাউ।

লোওয়ার মিডলঅর্ডারে ১৩ বলে ১৪ রান করেন নরম্যান ভানাউ। বাকিদের আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট নেন ফার্গুসন। ২টি করে উইকেট নেন ইশ সোধি ও টিম সাউদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com