1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল জাতীয় পার্টি (জাপা) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করবেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।

জানা গেছে, দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা থাকবে জাতীয় পার্টির ইশতেহারে।
এবার ২৯৪টি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে দলটি। এরমধ্যে কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের শুনানি চলছে। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ইশতেহার প্রকাশ করবে দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com