1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া নিয়ে যা জানালেন দলটির মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ কথা জানিয়েছেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় পার্টি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনি প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে।

তিনি আরও বলেন, আলোচনা করলে যে কোন সমস্যার সমাধান হতে পারে।

সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলের মধ্যে চলমান সংকট নিরসনে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এবং রওশন এরশাদ। শনিবার অথবা রোববার (১৭ অথবা ১৮ নভেম্বর) গোপনীয়তার মধ্যে দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে কবে কোথায় এই বৈঠক হতে পারে তা নিশ্চিত করে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com