1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জাতীয় পার্টির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : নানক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা আলাদা আলাদাভাবে নিজ নিজ জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবো। জাতীয় পার্টির নেতারা আশ্বস্ত হয়েছেন এবং তারা লাঙল প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও জানান, জাতীয় পার্টির সঙ্গে প্রয়োজনে আবারও আলোচনা হবে। তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে কোনো ছাড় দেয়া হবে না।

এর আগে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই বৈঠক হয়। জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

গুলশানের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com