1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির প্রতিনিধি সভা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে: গোলাম মসীহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৯ বার দেখা হয়েছে

অদ্য ৩১/০১/২০২৪ গুলশান কার্যালয়ে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্। সভায় প্রধান অতিথি ছিলেন এস. এম এম আলম। সভা পরিচালনা করেন অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু।

সভায় বক্তাগণ এরশাদের আদর্শ সামনে রেখে জাতীয় পার্টিকে নিয়ে কাজ করে যাবেন উল্লেখ করে বলেন বিগত নির্বাচনে বিপর্যয়কর পরিস্থিতির জন্য দলের নেতাদের অদূরদর্শিতাই দায়ী।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে গোলাম মসীহ্ বলেন, তৃণমুল পর্যায়ে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়ার জন্য আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সম্মেলন প্রস্তুতি কমিটির সকল জেলা ও উপজেলার আহবায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি জেলা ও উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীদেরকে ভাষা শহীদ দিবস ২১ শে ফেব্রুয়ারি উদযাপন করার জন্য অনুরোধ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন মোঃ আজিজ চৌধুরী, মোস্তাকুর রহমান মোস্তাক, সাবেক এমপি ইন্জিনিয়ার মামুনুর রশীদ জোয়ার্দার, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, গুলজার হোসেন, মজিবুর রহমান মজিব, এস. এম গোলাম বায়েজিদ, আলতাফ হোসেন ভাট্টি, মো: কামাল হোসেন, মোঃ ইস্রাফিল মিয়া, মনোয়ারা তাহের মানু, কামরুজ্জামান পল্টু, কবি ইউনুস ফার্সি, সাখাওয়াত হোসেন, শারমিন পারভিন লিজা, মো: আজমল হোসেন জিতু, তাহেরা মোশাররফ শোভা, খন্দকার মাহতাব উদ্দিন, নাসির উদ্দীন মুন্সী, মোঃ জিয়াউল হক জুয়েল, পারভেজ আলমগীর, শামীমুল ইসলাম তাঁরা, কেঁয়া চৌধুরী, মোসলেম মোল্লা, আবদুল কাদের জুয়েল, জহিরুল ইসলাম মারুফ, মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com