1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : বিএনপি নেতা আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দু’একটি দল এবং একটি ইসলামিক দল পিআর-এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোড শাহীন স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ- উভয়ের জন্যই বিপজ্জনক।

তিনি আরও বলেন, আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামায়াত নেতা বলেছেন, রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট ওপিঠ। এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।

বিএনপি নেতা বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান -সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

বিএনপির লক্ষ্য ও দর্শন তুলে ধরে আমিনুল হক বলেন, বিএনপি রাজনীতি করে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

পরে পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি ব্লক বেরিবাধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com