1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুলাই হত্যা মামলার আসামি গণপূর্তের ৩ প্রকৌশলী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি হত্যা মামলায় গণপূর্ত অধিদপ্তরে ৩ প্রকৌশলী নাম প্রকাশের পর শুরু হয়েছে চাঞ্চল্য। কীভাবে সকরারি কর্মকর্তা হয়ে জড়িয়েছেন হত্যা মামলায়। তারা হলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল।
শেখ হাসিনা সরকারের সময় ঘুষ লুটপাটে ক্ষান্ত না হয়ে জড়িয়েছিলেন রাজনীতিবিদদের চাটুকারিতায়। তাতে মিলতো বাড়তি উপঢৌকন। সে লোভ একসময় চরম পর্যায়ে চলে যায়। চাটুকারিতার পর এক সময় সক্রিয় হয়ে উঠেন সেসব রাজনীতিকদের ইচ্ছা পূরণের হাতিয়ার। অভিযোগ আছে সে সূত্র ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন ছাত্রদের বিরুদ্ধে কাজ করতে করেছেন অর্থলগ্নি। ভাড়ায় লোক খাটিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেন ওই ৩ প্রকৌশলী। এমনকি তারা স শরীরে অংশ নেন নির্বিচারে ছাত্র হত্যাকারীদের সাথে।

তারই প্রেক্ষিতে বাদী সুমন হাওলাদার নামে এক ভোক্তভোগী রাজধানীর রামপুরা থানায় মামলা করেন ঐ ৩ প্রকৌশলী হয়ে আরো কয়েকজনের বিরুদ্ধে। উক্ত মামলা নাম্বার ১১৮-এ নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানীকে ১১৪ নম্বর, কাজী মাশফিক আহমেদ ১১৫ ও মোর্শেদ ইকবালকে ১১৬ আসামি করা হয়।

এ বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান বলেন, ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সুমন হাওলাদার নামে এক ব্যক্তি মামলা করেছেন। আমরা শীঘ্রই উক্ত মামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

জানা যায়, বিগত দিনে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী, কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল যোগসাজস করে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন। ওয়ালটন কোম্পানির লিফট একচেটিয়া পিডব্লিউডি সিডিউলে ঢুকানোর জন্য ভাবে টাকার বিনিময়ে বিপুল ঘুষ নিয়েছেন। তাছাড়া সে কোম্পানির খরচে বিদেশও প্রমোদ ভ্রমণ করেছেন।

গণপূর্ত সংশ্লিষ্টরা বলছেন, উল্লিখিত তিন কর্মকর্তা বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অধিদপ্তর হবে প্রশ্নবিদ্ধ।

এই বিষয়ে জানতে ওই তিন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা তিন জনই সাংবাদিকদের সাথে কথা বলতে ইচ্ছুক নই বলে জানিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com