1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জুড়ীতে পূর্ব বিরোধের জেরে হামলায় আহত- স্বামী-স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পূর্ব বিরোধের জেরধরে হামলায় আহত হয়েছেন স্বামী-স্ত্রী। আহতরা হলেন, গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই ফাঁড়ির মৃত হেমন্ত মুন্ডার ছেলে, টম্বু মুন্ডা (৩৫), টম্বু মুন্ডার স্ত্রী রিতা মুন্ডা (৩০), হামলার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৪/নভেম্বর) বিকাল ৪ঘটিকায় বাদীর বসত বাড়ীতে। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে প্রায় সময় মৃত হেমন্ত মুন্ডার ছেলে লালু মুন্ডা (৬০) ছোট ভাই টম্বু মুন্ডার বাড়ীর উঠানে আসিয়া মদ খেয়ে মাতাল অবস্থায় ঘরের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যা করার হুমকি দিতো। ঘটনার দিন আহতদের বসতঘরের ভিতরে লালু মুন্ডা হামলা করেন ঘরের মালামাল ভাংচুর করে। লালু মুন্ডা অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফলে টম্বু মুন্ডার পরিবার অতিষ্ঠ। একপর্যায়ে লালু মুন্ডা টম্বু মুন্ডার স্ত্রী রিতা মুন্ডাকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে লীলা ফুলা জখম করে। মাটিতে ফেলে টানা হেছড়া করিয়া তাহার শ্লীলতাহানি করে। টম্বু মুন্ডা তার স্ত্রী কে উদ্ধার করতে গেলে তাকে কিল, ঘুষি, লাঠিদিয়ে মারিতে থাকে। তাহারা চিৎকার করিলে কুচাই ফাঁড়ির স্থানীয়রা আহতদের উদ্বার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় টম্বু মুন্ডা অভিযোগ দায়ের করেন। তিনি তদন্ত সাপেক্ষে বিবাদীর বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com