1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা বৃত্তি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৯৬ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে শিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আবদুর রহমান রনি প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজ থেকে ১০ বছর আগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেয়া হতো। দশ বছর পরে আজ কিন্তু দরিদ্র শব্দটা মুছে গেছে। এখন মেধাবী শিক্ষার্থীদের তাদের মেধার স্বীকৃতিস্বরূপ বৃত্তি দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com