1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

জয়ের জন্যই খেলব; তাসকিনের হুঙ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০০১ সাল থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যে স্বপ্ন বুকে লালন করে নিউজিল্যান্ড সফর করেছে, মাউন্ট মঙ্গানুইয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে মুমিনুলরা লিখেছেন সোনালি কালিতে ক্রিকেটের রূপকথা। দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ল্যাথামের নিউজিল্যান্ডকে হারিয়ে মুমিনুলের টাইগাররা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া এক জয়ের পর এবার কিউইদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের।

আগামীকাল থেকে ক্রাইস্টচার্চে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। জয় না হোক, এই টেস্টটি ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুল হকের দল। তবে বাংলাদেশ এখন এতটাই আত্মবিশ্বাসী, ড্র নিয়ে ভাবছে না। দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ রাখঢাক না রেখেই বললেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রস্তুতি কেমন? তাসকিন জানালেন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি এডজাস্ট করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী।’

কাল থেকে শুরু টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে চায় টাইগাররা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে দল, এমন কথা জানিয়ে তাসকিন বলেন, ‘ওভারঅল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com