1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

টাইগারদের এলোমেলো বোলিংয়ে জিম্বাবুয়ের রানের পাহাড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার আশ্বাস দেখিয়েই জিম্বাবুয়েতে পাড়ি জমিয়েছে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান।

সেই নতুন ব্র্যান্ডের ক্রিকেটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিং এবং ফিল্ডারদের মিসফিল্ডিংয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৩ উইকেটে ২০৫ রান।

এদিন অধিনায়কত্বের অভিষেকে টসে হেরে যান সোহান। ফিল্ডিং পায় বাংলাদেশ। বোলিংয়ে নেমে টাইগার অধিনায়ক সোহান যেন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। প্রথম পাঁচ ওভারে পাঁচজন বোলার দিয়ে বোলিং করান সোহান। যার মধ্যে একমাত্র মুস্তাফিজই সফল ছিলেন।

নিজের প্রথম ওভারে এসে জিম্বাবুইয়ান ওপেনার রেগিস চাকাভাকে ৮ রানে নাজমুল শান্তর ক্যাচে পরিণত করে ফেরান মুস্তাফিজ। এরপর দ্বিতীয় উইকেটে ২৮ রান যোগ করেন ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধবেরে।

পাওয়ারপ্লের পর প্রথম বলে আরভিনকে ২১ রানে বোল্ড করে ফেরান মোসাদ্দেক। উইকেট পাওয়া বলগুলো ছাড়া এদিন বোলিংয়ে যেন পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকেন বাংলাদেশের বোলাররা। লাইন-লেন্থ সবকিছু গুলিয়ে জগাখিচুড়ি পাকাতে থাকেন তারা।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের রানের ফোয়ারা ছুটানোর জন্য তাদের চাহিদামতোই বোলিং করতে থাকেন তাসকিন, শরীফুল, নাসুম এমনকি মুস্তাফিজও। টাইগার বোলারদের এলোমেলো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ দুর্বলতা দেখা যায়। এক চান্সে বল ধরতেই যেন তালগোল পাকিয়ে ফেলছিলেন ফিল্ডাররা।

টাইগার বোলার-ফিল্ডারদের এমন সহায়তা পেয়ে মারমুখী হয়ে খেলতে থাকেন জিম্বাবুইয়ানরা। চারে নেমে ১৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৩ রান করেন উইলিয়ামস। মুস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

তবে চতুর্থ উইকেট জুটিতে সিকান্দার রাজার সঙ্গে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মাধবেরে। যেখানে রাজা ছিলেন বেশি আক্রমণাত্মক। ২৩ বলে ফিফটি তুলে শেষ পর্যন্ত ২৬ বলে ৭ চার ও ৪ ছয়ে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি।

তিনে নামা মাধবেরে ৪৬ বলে খেলেন ৯ চারে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ম্যাচে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইকোনমিকাল বোলার ছিলেন আফিফ হোসেন। তবে ১ ওভারে ৬ রান দেওয়ার পর আর বোলিংই পাননি তিনি।

আরেজি ডানহাতি স্পিনার ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ১ উইকেট পেলেও বোলিং কৌঠা পূরণের সুযোগ পাননি তিনি। তিন পেসার এদিন দেদারসে রান বিলিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে সফল এছাড়া মুস্তাফিজ ৪ ওভারে ৫০ রান দিয়ে নেন ২ উইকেট।

তাসকিন ৪ ওভারে ৪২ এবং শরিফুল ৪ ওভারে ৪৫ রান দিলেও কোনও উইকেট পাননি তারা। উইকেটশূন্য থাকা নাসুমও ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com