1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

টাকার উপর নির্ভর করছে খুশীর জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : তিন লাখ টাকা হলে বাঁচতে পারে খাদিজা আক্তার খুশীর জীবন। অনেকের কাছে তিন লাখ টাকা সামান্যই। কিন্তু খুশীর পিতা খলিল মিয়ার কাছে তিন লাখ টাকা মানে অনেক বড় এবং কঠিন একটা বিষয়। তিনি ভূমিহীন কৃষি দিনমজুর। দিনমজুরি করে যা পান, তা দিয়েই সংসার প্রতিপালন করেন। তিনি তিন লাখ টাকা দিয়ে আদরের কন্যার চিকিৎসা করার কথা ভাবতেই পরেন না।

হতভাগ্য অসহায় খলিল মিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামে। মাত্র ৯ মাস বয়সে খাদিজা আক্তার খুশীর হার্টে ফুটা ধরা পড়ে। সেই সময় চিকিৎসক বলেছিলেন অপারেশন করালে খুশী সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কিন্তু’ দরিদ্র দিনমজুর পিতা খলিল মিয়া টাকার অভাবে মেয়ের অপারেশন করাতে পারননি। অসুস্থতা নিয়েই খুশী ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। তার বয়স এখন ২০ বছর। বর্তমানে অসুস্থতা বেড়ে যাওয়ায় সে আর হাঁটাচলাও করতে পারে না। অসুস্থ মেয়েকে নিয়ে পিতামাতা সীমাহীন কষ্টে রয়েছেন।

ঢাকার হার্ট ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, খাদিজা আক্তার খুশীর হার্টের অপারেশন করাতে তিন লাখ টাকা খরচ হবে। এই টাকা জোগাড়ের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সহৃদয় বিত্তবান, দয়ালু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নং-০১৯৫০৯১৫৯৭৩। এই নম্বরে যোগাযোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com