1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

টাকা দিন ভাইরাল করে দিব, হেলেনার অডিও ফাঁস

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘টাকা টুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’ কথাগুলো অপরপ্রান্তের অজ্ঞাত একজনকে বলছিলেন র্যা বের হাতে গ্রেফতার আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীর (হেজা)। কথোপকথনের একটি অডিও ক্লিপস এ প্রতিবেদকের হাতে এসেছে। অপর একটি অডিও ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলছিলেন, মেহেদী নামের একজন মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার জন্য। তাহলে তাকে মালয়েশিয়ার ব্যুরো চিফ বানিয়ে দিবেন। অন্যদিকে, হেলেনার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে, প্রথম অডিও ক্লিপসের অপরপ্রান্তের অজ্ঞাত ব্যক্তি হেজা-কে বলছিলেন, কাল পরশু নতুন একটা গেস্ট পাঠাব। বিএনপির এক নেতা আছে তো! হেজার প্রশ্ন ছিল, বিএনপি না আওয়ামী লীগ? অপরপ্রান্ত থেকে বলা হচ্ছিল, আরে বিএনপির। মোংলার রামপাল আছে না? ওখানের এমপি ইলেকশন করছিল। হেজা বলছিলেন, ‘টাকা টুকা দিবে?’

অজ্ঞাত সেই লোক বলছিলেন, আরে নাহ। এমনি যাবে। হেজার উত্তর ছিল, টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ। অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তি বলছিলেন, প্রাথমিক স্টেজে তো চাওয়াযায় না! আগে ইনভলব করি। এদের তো পরে মুরগি বানাব। আরেকটি ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর ও তার ব্যক্তিগত সহকারীর মধ্যকার কথোপকথনে হেজা বলছিলেন, মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএস-এ। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি ৫ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি এপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।

অপরপ্রান্ত থেকে পিএস বলছিলেন, আজকে কি কল করেছিল ম্যাম? হেজা বলছিলেন, নানান মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা? অপরপ্রান্ত থেকে বলছে, পারভেজের কথা কি বলে? হেলেনা বলেন, ওর কথা বাদ। তুমি বল মাসে ১ লাখ করে টাকা দেন। ৫/৬ মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দিব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার। আমাকে দিয়েন না। অফিসকে দেন। মামলার তদন্তের বিষয়ে ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে থাকা অপর মামলার তদন্ত চলছে। আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছি। এই মামলায় হেলেনাকে রিমান্ডের আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com