1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবারদেরকে জামায়াতের অর্থ উপহার প্রদান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলে জুলাই শহীদদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করেছেন টাংগাইল জেলা জামায়াতে ইসলামী।

শনিবার(২৯ মার্চ২৫) টাঙ্গাইল জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে জুলাই শহীদদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, শহর শাখার সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, জেলা শূরা সদস্য আশিক মাহমুদ জাহাঙ্গীর, ৯ নং ওয়ার্ড সভাপতি সোহানুর রহমান শাহীন প্রমুখ।

উপহার প্রদান পূর্ব বক্তব্যে প্রদান করেন টাঙ্গাইল জেলা সংগ্রামী আমীর আহসান হাবীব মাসুদ বলেন, শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জীবনের বিনিময়ে এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সুতরাং শহীদদের পরিবারকে যথাযথ সম্মান ও সহযোগিতা করার দায়িত্ব সকলের। তিনি সরকারসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে শহীদ পরিবারকে উপর্যুক্ত সম্মান ও সহযোগিতা করার আহবান জানান।এসময় টাঙ্গাইল জেলা জামায়াতের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ দশ হাজার টাকা করে অর্থ উপহার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com