1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

টানা ১৫ বার রপ্তানি পদক পেল বেঙ্গল গ্রুপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২০-২১ অর্থবছরে দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা ১৫ বারের মতো জাতীয় রপ্তানি পদক (স্বর্ণ) পেল বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেড। এ ছাড়া টানা দ্বিতীয়বারের মতো জাতীয় রপ্তানি পদক (ব্রোঞ্জ) পেল বেঙ্গল পলি এবং পেপার স্যাক লিমিটেড। ২০২০-২১ অর্থবছরে প্রায় ৭৩টি কোম্পানি দেশের রপ্তানি আয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা পেয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রপ্তানি আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য বাণিজ্যমন্ত্রী পদক বিজয়ীদের ভূয়সী প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।

বেঙ্গল প্লাস্টিক লিমিটেডের পক্ষ থেকে ট্রফি গ্রহণ করেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। আর বেঙ্গল পলি ও পেপার স্যাক লিমিটেডের পক্ষ থেকে ট্রফি গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২০২১ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পদক বিজয়ীদের এই ট্রফি তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি তপন কান্তি ঘোষ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com