1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

টিকা নিয়ে যে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। প্রতিনিত ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এরকম এক প্রতিকূল পরিস্থিতিতে করোনা টিকা নিয়ে বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবরের কথা লিখেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে দুই দশমিক পাঁচ মিলিয়ন পেয়েছি) মডার্নার টিকা পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে।

তিনি আরো লিখেন, জাপানিজরা দুই দশমিক পাঁচ মিলিয়নের পরিবর্তে দুই দশমিক নয় মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।

ড. মোমেন লিখেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী ১৫ তারিখে তাসখন্দে আমার সাক্ষাৎ হবে। চীন সরকার এক মিলিয়ন সিনোফার্মের টিকা উপহার হিসেবে দেবে।

তিনি লিখেন, ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com