1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

*টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২,১০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে কো্স্ট গার্ড*

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

টেকনাফ প্রতিনিধি : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকা দিয়ে মাদক পাঁচার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৮ নভেম্বর ২০২৪ সোমবার সকাল ০৯৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোট থাকা ০২ জন মাদক কারবারি সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বোটটিতে তল্লাশী চালিয়ে ০২ টি বস্তার ভিতরে মোড়ানো অবস্থায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com