1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বিচ্ছিন্ন হলো হেলপারের মাথা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা: বগুড়া।
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবু মিয়া (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত বাবু মিয়া দুর্ঘটনাগ্রস্ত বাসের হেলপার। তিনি নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে।

প্রত্য্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের দ্রুতগতির বাস মহাসড়কের পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ ভেঙে মুচড়ে গিয়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ জানান, শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com