1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

*ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিল বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ।*

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাফিক সেবায় নিয়োজিত আছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ সদস্যরা। এই রোদ এবং বৃষ্টি থেকে সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘ বন্ধুরা।

এছাড়াও আজ সকালে পলাশী বাজার এবং ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, ঢাকা কলেজ শাখার সভাপতি রাজীব, ঢাবি শাখার সদস্য আশরাফুল, শাকিল, ফারিহাসহ অনেকে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে আমাদের ছাতা বিতরণ তাদেরকে অনুপ্রাণিত করবে। এছাড়াও আমরা পুলিশের কর্মবিরতিতে থাকাকালীন ট্রাফিক সেবা দিচ্ছি এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছি। এসব সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের উন্নত সমাজ বিনির্মাণে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com