1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ট্রেনে কারা আগুন দিয়েছে তা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সারা দেশে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার মোতায়েন, রাস্তায় রাস্তায় পুলিশের তল্লাশি থাকার পরও ট্রেনে কারা আগুন দিয়েছে তা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না। গতকাল ট্রেনে কারা আগুন দিয়েছে বাংলাদেশের জনগণসহ আন্তর্জাতিক বিশ্ব জানে।’

শনিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পাতানো নির্বাচনের জন্য দেশটাকে জ্বলন্ত অগ্নিগিরি বানিয়ে ফেলেছে। দেশকে এভাবে মৃত্যু উপত্যকা এবং জল্লাদের উল্লাসমঞ্চ বানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের নৃশংসতম বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।’

রেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাদের দায়ী করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে রিজভী বলেন, ‘ক্রসফায়ারের নিত্যদিন একই কাল্পনিক গল্পের মতো তাদের প্রতিটি ঘটনায় গল্প তৈরি থাকে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবীসহ ছয়জনকে তুলে নিয়ে তাদের নৃশংস নির্যাতন করে দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। প্রতিটি নাশকতার ঘটনার পর বিএনপির ওপর দোষ চাপানো আওয়ামী লীগ ও তাদের দলীয় পুলিশ প্রশাসনের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। যাতে বিএনপিসহ বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আর্ন্তজাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে।’

তিনি বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানে আগুন দিয়ে গাড়ি পোড়ানো, ট্রেনে আগুন, ট্রেন লাইন উপড়ানো, সহিংসতা, গান পাউডার দিয়ে, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার মূল হোতা আওয়ামী লীগ। এবারও তামাশার নির্বাচন কণ্টকমুক্ত রাখতে, একদফার সংগ্রাম বানচাল করতে বিগত দিনের মতো পুলিশের প্রটেকশনে আগুন সন্ত্রাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com